বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-মেয়ের মৃত্যু

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শ্রীনগর উপজেলার হাসাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাওয়াগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি অজ্ঞাত বাস ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-মেয়ে মহাসড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে এসে নিহতদের মৃতদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- বরিশাল রমজান কাঠি এলাকার আব্দুল হাকিমের ছেলে কামাল হোসেন (৩০) ও তার শিশুকন্যা মাহিরা মাহি (১০)।

শ্রীনগর হাসাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, নিহত কামাল হোসেন ও তার মেয়ে মাহিরা মাহির লাশ বর্তমানে হাসাড়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। বাসটিকে আটকের চেষ্টা করছে পুলিশ।

সর্বশেষ নিউজ