বলিউডে অভিষেক হওয়ার পর থেকেই ঝুলিতে একাধিক ছবি কিয়ারা আদভানির। ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর শাহিদ কাপুরের সঙ্গে ‘কবির সিং’ ছবিতে অনবদন্য অভিনয় করে রাতারাতি দর্শকের মনে জায়গা করে নেন। তাই ইন্ডাস্ট্রিতে পায়ের তলায় মাটি শক্ত করতে খুব বেশি সময় লাগেনি তারা। এরই মধ্যে ব্যক্তি জীবনের ঘটে গেছে একাধিক রদবদল। প্রেম থেকে বিয়ে, সবটাই সেরে ফেলেছেন অভিনেত্রী।
এবার ক্যারিয়ারে সব থেকে বড় প্রজেক্ট পেতে চলেছেন কিয়ারা। কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল ফারহা খানের ‘ডন-থ্রি’ ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে তাকে। এই ছবিতে দুই অভিনেত্রীর মধ্যে এক তিনি অপরজনের নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।
একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানান, ‘ডন-থ্রি’তে কিয়ারা আদভানি ১৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এখন পর্যন্ত তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি পারিশ্রমিক এটি। এর আগে হৃতিকের সঙ্গে অ্যাকশন ঘরানার ‘ওয়ার-টু’ সিনেমায় কাজ করে যে পারিশ্রমিক পেয়েছেন, এটি তারচেয়ে ৫০ শতাংশ বেশি।
টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, কিয়ারা আদভানির সুপারহিট সিনেমা ‘কবীর সিং’। এটি মুক্তির পর তার পারিশ্রমিকের অঙ্ক বদলাতে থাকে। প্রতিটি সিনেমার জন্য তিনি ৫ কোটি রুপি পারিশ্রমিক নিতেন।
ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ৫ বছরের বিরতি নিয়ে মুক্তি পায় ‘ডন-টু’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। এই ফ্র্যাঞ্চাইজির প্রযোজনায় ছিল ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। বরাবরের মতো এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ডন-থ্রি’। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে মুক্তি পাবে এটি।

