নিপুণের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রার্থী পাচ্ছেন না নিপুণ আক্তার। তাই পদটিতে প্রার্থী হিসেবে রাজি করাতে অনন্ত জলিলের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি। সেখানে তাকে নির্বাচনের আহ্বান জানানো হয়। কিন্তু তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

রাজধানীর হোটেল ওয়েস্টিনে বসেছিলেন অনন্ত-নিপুণ। এ সময় এই অভিনেত্রীর সঙ্গে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার খসরু ও আপিল বোর্ডের চেয়ারম্যান সামছুল আলম, প্রযোজক ইকবাল। বিষয়টি গত ৪ মার্চ এক সংবাদ সম্মেলনে নিজেই স্বীকার করেছেন অনন্ত।

এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘নির্বাচন করলেও হয়তো ভালো হতো, কিন্তু আমার সমস্যা হলো সময়। চলচ্চিত্রকে ভালোবাসি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। সবার বিপদে পাশে থাকব। কিন্তু নির্বাচন করার মতো এত সময় আমার নেই।’

এদিকে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে সম্মানিত করা হয়েছে বলে জানান অনন্ত। এটা তার জন্য সম্মানের ব্যাপার বলে জানান।

সর্বশেষ নিউজ