এলিফ্যান্ট রোডে ১০ তলা আবাসিক ভবনে আগুন

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত একটি ১০ তলা আবাসিক ভবনের সাত তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।

শনিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শফিক গণমাধ্যমকে জানান, বেলা ১১টা ২৬ মিনিটের দিকে এলিফ্যান্ট রোডে ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লাগে। এরপরই স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করেন। এরমধ্যে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে কাজ শুরু করে।

সর্বশেষ নিউজ