ভোলার ৫টি ইউনিয়ন পরিষদে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটাররা লাইনে দাড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন। তবে কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের দীর্ঘ লাইন।
৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২১ জন এবং সাধারণ সদস্য পদে ৮০ জনসহ মোট ১১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন।
তবে সকাল থেকে কোনো কেন্দ্র সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খল বাহিনীর সদস্যদের শক্ত অবস্থান লক্ষ করা গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, শান্তিপূর্ন পরিবেশে ভোট চলছে, ১১টায় পর্যন্ত ৩০ ভাগ ভোট কাস্ট হয়েছে

