নির্বাচনে ১৮ ঘটনায় ৫৩ জন গ্রেপ্তার: সিইসি

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটিসহ স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচনে শনিবার (৯ মার্চ) ভোট হয়েছে। অধিকাংশই উপনির্বাচন। ময়মনসিংহে পূর্ণাঙ্গ এবং কুমিল্লা সিটিতে মেয়র পদে উপনির্বাচন। সকাল ৮টায় নির্বাচন শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

তিনি আরও বলেন, কিছু কিছু জায়গায় দু’চারটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ১৮টি অপ্রীতিকর ঘটনায় ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

হাবিবুল আউয়াল বলেন, কুমিল্লায় উল্লেখযোগ্য দু’একটি ঘটনা ঘটেছে। আমরা নির্বাচনটা ম্যানেজ করার জন্য নির্বাচন কমিশনারদের দায়িত্ব বণ্টন করে দিয়েছি। আমাদের দৃষ্টিতে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে। কোনো অভিযোগ আমরা এখনো পাইনি যে প্রভাব খাটানো হয়েছে, হস্তক্ষেপ করা হয়েছে। কেন্দ্রের বাইরে গোলাগুলি হয়েছে। তবে কেন্দ্রের ভেতরে ভোট প্রভাবিত হয়নি।

সর্বশেষ নিউজ