কুমিল্লায় মাছবাহী পিকআপ উল্টে নিহত ৪

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টায় উপজেলার বেলাসর এলাকার আর এন আর পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলার মনপুরার মনির হোসেন, হাবিবুর রহমান, আক্তার হোসেন ও সাতক্ষীরার সদর থানার রফিকুল ইসলাম।

কুমিল্লায় মাছবাহী পিকআপ উল্টে নিহত ৪
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, নোয়াখালী থেকে ঢাকামুখী মাছবাহী ট্রাক চান্দিনার বেলাসর এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে উল্টে যায়।

এতে ট্রাকের উপরে থাকা চার শ্রমিক মাছ চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও তিনজন। তাদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

সর্বশেষ নিউজ