যে অভিমান নিয়ে চলে গেলেন সাদি মহম্মদ

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

দেশের রবীন্দ্রসংগীত জগতের প্রাণ সাদি মহম্মদ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বুধবার (১৩ মার্চ) রাতে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বাদজোহর রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদে প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পীর জানাজা অনুষ্ঠিত হবে।

সাদি মহম্মদের পারিবারিক সদস্য গাউসুল আলম শাওন বলেছেন, জানাজা শেষে তাকে মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। তবে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে না।

রবীন্দ্রসংগীত শিল্পী অনিমা রায় কেঁদে কেঁদে বলেন, স্যার অনেক অভিমান নিয়ে চলে গেছেন। উনি সবসময় বলতেন সেই অভিমানের কথা। প্রায় ১৫ দিন আগে স্যারের সঙ্গে দেখা হয়েছিল। তিনি একটি গানের রেকর্ডিং করছিলেন। আমাদের সবাইকে কাচ্চি খাইয়েছিলেন। ওইদিন অনেকক্ষণ ধরে গল্প করেছিলেন স্যার। ওনার বাবার মৃত্যুর গল্প। মায়ের কথা। বুকভরা অভিমান ছিলই সবসময়। এতো গুণী একজন শিল্পী জাতীয় কোনো পুরস্কার পাননি। জাতীয়ভাবে কোনো সম্মান তাকে করা হয়নি। এ রকম ক্ষোভের কথাই সবসময় উঠে আসত তার থেকে।

নৃত্যশিল্পী ও সাদি মহম্মদের পারিবারিক বন্ধু শামীম আরা নীপা বলেন, ‘ওনার মা মারা যাওয়ার পর থেকেই একটা ট্রমার মধ্যে চলে যান। ঠিক স্বাভাবিক ছিলেন না মানসিকভাবে। মা হারানোর বেদনা সম্ভবত তিনি নিতে পারেননি। এভাবেই চলছিল। বুধবার রোজা রাখলেন। ইফতারও করলেন। এরপরই তিনি নীরবে না ফেরার দেশে পাড়ি জমালেন।’

সর্বশেষ নিউজ