গুলিস্তানে বাস চাপায় এক শিশু হকারের মৃত্যু

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

গুলিস্তানে দুই বাসের চাপায় সুমন (৮) নামের এক শিশু হকারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে গুলিস্থান আহাদ পুলিশ বক্সের পাশে সেন্টাল মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সুমন ফেরি করে বই বিক্রি করতো।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা এক পরিবহন শ্রমিক ফয়সাল দেওয়ান বলেন, ফেরি করে বই বিক্রি করতো শিশু সুমন। বিকেলে গুলিস্তান সেন্টাল মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সেখানে দ্বিতীয় তলা বিআরটিসি বাস কাউন্টার রাখাতে গাড়ি পিছিয়েছে, এমন সময় অপর একটি জৈয়পুর পরিবহনের বাস দাড়িয়ে ছিল সেখানে দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশু সুমন। পরে সেখান থেকে তাকে ঢাকা বিকেলে মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন পল্টন থানার উপপরিদর্শক এসআই অসিত কুমার বিশ্বাস বলেন, শিশুটি ফেরি করে বই বিক্রি করতো।

যতটুকু জেনেছি গুলিস্তান সেন্ট্রাল মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্বিতীয় তলা বিআরটিসি বাস ও অপর একটি বাসের মাঝখানে চাপা পড়ে সে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বি আর টি সি দ্বিতল বাস জব্দ রয়েছে।চালক পালিয়ে গেছে।

খবর শুনে ছুটে আসেন শিশুটির মা জিবন নাহার। তিনি বলেন, ‘খবর পাই ছেলে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে হাসপাতালে এসে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই।’ তিনি আরো বলেন, ‘সুমনের বাবা দুই বছর পূর্বে লিভার ও জন্ডিস সমস্যায় মারা যায়।

পরবর্তীতে আমি অপর একজনকে বিবাহ করি। ছেলে সুমন ফেরি করে নামাজ শিক্ষা বই বিক্রি করতো।’

মৃত সুমন চট্টগ্রাম রাঙ্গুনিয়া কটিয়াপাড়া গ্রামের মো. আলমগীরের ছেলে। বর্তমান গুলিস্থান  স্টেডিয়াম এলাকায় ভাসমান অবস্থায় থাকতো। তিন বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল তৃতীয়।

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

 

সর্বশেষ নিউজ