শেরপুরে শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

শেরপুরের নকলার পাঠাকাঠা গ্রামে ঈদে শ্বশুর বাড়িতে বেড়াতে আসা জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে জেলার নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের নামাকৈয়াকুড়ী গ্রামে ঘটনাটি ঘটেছে। ওই জামাইয়ের নাম আব্দুল রহিম (৪০)। আব্দুল রহিম নকলা পৌরসভাধীন মৃত হাবিল মিয়ার ছেলে।

তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, আব্দুল রহিম ঢাকায় ট্রাক চালাতেন। পাঁচ মাস আগে থেকে স্ট্রোকজনিত কারণে রহিম আর গাড়ি চালাতে পারত না। তার স্ত্রী নাছিমা পোশাক শ্রমিক।

তারা টঙ্গি শহরের চেরাগ আলীতে বসবাস করত। ঈদের ছুটিতে ওই দম্পতি বাড়িতে এসে আব্দুল রহিম নিজের বাড়ি নকলার জালালপুর গ্রামে ছিলেন। ঈদের দিন রাতে রহিম শ্বশুরবাড়িতে বেড়াতে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা হচ্ছে।

শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

 

সর্বশেষ নিউজ