দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৬১ শতাংশ

আন্তর্জাতিক ডেক্স
spot_img
spot_img

ভারতে চলছে ১৮তম লোকসভা নির্বাচন।সাত ধাপের নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গত ১৯ এপ্রিল। লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে।২৬ এপ্রিল দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের ভোট পড়েছে প্রায় ৬১ শতাংশ। শুক্রবার সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

দ্বিতীয় দফায় ভারতের ১৩ রাজ্যের ৮৯টি লোকসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, আসাম, বিহার, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং জম্মু-কাশ্মীরে ভোট গ্রহণ হয়।

এর আগে, গত ১৯ এপ্রিল ১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয়। লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট ২১টি রাজ্যের ১০২টি আসনে অনুষ্ঠিত হয়। দেশটির নির্বাচন কমিশনের মতে, প্রথম দফা নির্বাচনে সব রাজ্যে গড়ে প্রায় ৬০-৬৫ শতাংশের বেশি ভোটারের উপস্থিতি রেকর্ড করা হয়েছে।

প্রথম ধাপে পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন কেন্দ্রে ভোট পড়েছে ৭৭ শতাংশ। ১৯ এপ্রিল জলপাইগুড়ি কেন্দ্রে নারীরা সবচেয়ে বেশি ভোট দিয়েছেন।

এবার লোকসভা নির্বাচন হবে সাত ধাপে। চলবে প্রায় দেড় মাস ধরে। ভোট পর্ব শেষ হবে ১ জুন। ৪ জুন ভোটের ফল ঘোষণা করা হবে।

 

 

 

 

সর্বশেষ নিউজ