বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

চট্টগ্রামের হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে মুহুরী হাট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল মোতালেব টুকু (৭০) ও মো. আবছার (৫৫)। তারা দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন।

নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আনিসুল ইসলাম বলেন, খাগড়াছড়ি পরিবহন নামে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। একজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

(এইদিনএইসময়/বিজয়)

 

সর্বশেষ নিউজ