চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছে। শনিবার (২২ জুন) সকালে উপজেলার রহনপুর চিনিয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোখসেদুজ্জামান (১৮) একই এলাকার আসাদুর রহমানের ছেলে।
গোমস্তাপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহমেদ জানান, সকাল পৌনে ১১টার দিকে রহনপুর থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে যাওয়ার সময় চিনিয়াতলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার ওপর পড়ে গিয়ে আহত হয় মোখসেদুজ্জামান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
(এইদিনএইসময়/বিজয়)

