বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিনই কোনো না কোনো কারণে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। গবেষণায় দেখা গেছে রোববার (১৩ অক্টোবর) বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার রোববার সকাল ১০ টার দিকে এ তথ্যটি প্রকাশ করে। বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের মান ২১৩। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর।
পাশাপাশি তালিকায় দুই নম্বরে ২০৪ স্কোর নিয়ে আছে ভারতের দিল্লি।
১৭৫ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ শহর।
এছাড়া ১৪৭ স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকায় ১০ নম্বরে অবস্থান বাংলাদেশের রাজধানী ঢাকার।
অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুদূষণো ক্রমান্বয়ে বেড়ে চলেছে। বায়ু দূষণ এর সাথে সাথে বাড়ছে শ্বাসকষ্ট, অ্যাজমাসহ বিভিন্ন ধরনের বায়ু দূষণ জনিত জটিল অসুখ। রাজধানীর মানুষ এখন বায়ু দূষণ জনিত প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে চায়।
এইদিন এইসময়/ ফারহানা সুমনা

