ছাত্রছাত্রীরা আমাদের দেশে একটা মোরাল ক্লাস

ফারুক ওয়াসিফ
spot_img
spot_img

মধ্যবিত্তের মূল ধারাটা স্বৈরপন্থী। তারা এরশাদ-হাসিনার আমলে ‘শান্তি’তে ছিল। তাদের গঠনটা কলোনিয়াল শুধু না, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নির্ভর। এদেরকে বলা হচ্ছে অটোক্র্যাটিক মিডল ক্লাস। এদের বীজটা এসেছিল কলকাতা থেকে ভাষার মাধ্যমে। আবার ৪৭ এর পর মোহাজেরদের মাধ্যমেও। এদের সংস্কৃতিচর্চাও তাই, তাও আবার সেটা ৪৭ এর আগের ইতিহাস অস্বীকার ও কৃষকঘৃণার ওপর দাঁড়িয়ে।

কিন্তু এই দফায় মধ্যশ্রেণী জনগণের সাথে নেমেছিল, শহীদি হিস্যায় তাঁদের সন্তানদেরো দেখে।‌ ছাত্রছাত্রীরা আমাদের দেশে একটা মোরাল ক্লাস, নিজের শ্রেণীর থেকেও তাই এগিয়ে। তবে আগুয়ান শ্রেণী হলো উঠতি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। নতুন রাজনীতি এদের মধ্যেই ভিত পাবে।

এলিটরা এলিয়েন ও দিল্লি-পশ্চিমামুখী। তাদের পা দেশে নাই। সুতরাং উঠতি মধ্যবিত্ত ও কৃষকরাই মিত্র। এরা জমায়েত ভালবাসে, এরা অতটা ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী না। এদের উইন করা জরুরি।

তবে বনেদি মধ্যবিত্তকেও শত্রু বানানো কাজের কথা না। এরা চায় ল অ্যান্ড অর্ডার–এবং তার ভেতর দিয়ে করা হরিলুট এরা দেখতে পান না।

বাজার, সার-বিদ্যুত-চাকুরিদান ঠিক রাখতে হবে। কালচারাল পলিটিক্স খেললে সব ভন্ডুল করে দেবে প্রগতি-বনাম-ইসলামের বানোয়াট বিরোধ।

৭ মার্চের ছুটি বাতিল দিয়ে মুজিববাদীদের মোরাল বুস্টিং হয়েছে, তারা ইউনাইটেড ফ্রন্ট খুলছে বামদের একটা গ্রুপের সাথে। এটা মনে হয় সুযোগ করে দেয়া হলো। স্বাধীনতা ও সার্বভৌমত্ব যারা বিকিয়ে দিয়েছিল, তারাই এখন ৭ মার্চ, মুক্তিযুদ্ধের কথা বলে দেশপ্রেমিক হাজার মওকা পাচ্ছে। সেধে এই সুযোগ করে দিয়েন না। যাঁরা ৭ মার্চের বক্তৃতা ভালবাসেন তাঁরা যেন ঐ বক্তৃতার শেষে বলা ‘জয় পাকিস্তান’ নিয়ে কী করবেন। কী করবেন গণহত্যার মুখে ঠেলে দিয়ে ইয়াহিয়ার সিকিউরিটি কাস্টডিতে পলায়ন করার ঘটনা নিয়ে? মুজিব বিশাল বড় নেতা ছিলেন কিন্তু ৭১ ও ৭৫ এর বেঈমানিটাও বিশাল। তার দল যতবার ক্ষমতা পেয়েছে রাষ্ট্রটাকে পারিবারিক তালুক বানিয়েছে।‌ ৭২ এ বিপ্লব বেহাত হয়েছে, আবারো বাংলাদেশক বেহাত করার চেষ্টা করছে ওই একই পরিবার। এই পরিবার ইসলাম অবমাননা আর জাতির পিতার অবমাননাকে একই আইনী স্ট্যাটাস দিয়েছে।

ইতিহাস ও রাজনীতির বিতর্ক কোনো কালে কোনো দেশে মীমাংসা পায় না। এসবে না ডুবে জনপ্রত্যাশা মেটানোয় সর্বশক্তি দেয়া দরকার।

যেমন, মিডল ইনকাম ও এসএমই সেক্টরে সুযোগ বাড়াতে হবে, দিতে হবে ব্যাংকঋণ। টিসিবির মাধ্যমে বাজারে পণ্য সরবরাহ বাড়িয়ে প্রতিবিপ্লবী মূল্য সংকট ঠেকাতে হবে। সামাজিক সেবা কর্মসূচি দ্বিগুণ বাড়াতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশকে পঙ্গু করে দেবে। ১০ বছরের রুপকল্প বানান। গ্লোবাল মিডিয়ায় লবি করেন।

আওয়ামীলীগ দল না, এটা ব্যাডফেইথ, ফলস কনশাসনেস। এরা ইতিহাস ভয় পায় বলে মিথের ঘেরাটোপ দিয়ে আবেগের জিম্মি বানায়। এরা মুসলিম লীগ হয়ে যাবে। এদের রাজনৈতিক মৃত্যু দীর্ঘায়িত হলেও অসুবিধা নাই। চরমপন্থা না। বিভিন্ন-শ্রেণী গোষ্ঠী ও ব্যক্তিদের নিয়ে বাংলাদেশপন্থী হিস্টরিক ব্লক বা ঐতিহাসিক জোট বানাতে হবে। আন্দোলন ও সরকারের আরো সহিষ্ণু মুখপাত্র লাগবে।

লেখক: মহাপরিচালক, পিআইবি

সর্বশেষ নিউজ