শিশুকে অপহরণ করে হত্যার চেষ্টা,আটক-১

মোঃ মাসুম বিল্লাহ, হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি
spot_img
spot_img

নুপুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে হত্যা চেষ্টা অভিযোগে সুফিয়া বেগম (৩৮) নামে এক নারীকে স্থানীয় লোকজন আটক করে সদর মডেল থানা পুলিশের সোপর্দ করেছে।

রোববার (২০ অক্টোবর) সকালে হাইমচর উপজেলার ফাতেমা আক্তার সামিয়া ( ৯) নামে তৃতীয় শ্রেণি পড়ুয়া শিশুকে গন্ডামারা সরকারি বিদ্যালয়ের সামনে থেকে অপহরণ করা হয়।

অপহৃত শিশু সামিয়া গন্ডামারা গ্রামের হাজী বাড়ির প্রবাসী মোঃ খোকন হাজীর মেয়ে। সে ১৯ নম্বর উত্তর গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
অভিযুক্ত সুফিয়া বেগম একই গ্রামের মুন্সিবাড়ির হোসেন মুন্সির স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টায় গণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শিশু সামিয়াকে নুপুর কিছু কিনে দেওয়ার কথা বলেন ওই নারী। পরে তিনি অটো রিক্সা করে চাঁদপুর সদর উপজেলার বাখরপুর এলাকায় নিয়ে যায় তাকে। মহিলা শিশুটির কানে থাকা স্বর্ণের দুল খুলতে চাইলে শিশুটি অটোরিকশা থেকে নেমে দৌড় দেয়। মহিলা ও শিশুটির পেছন থেকে দৌড়ে গিয়ে কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শিশুটি চিৎকার দিলে তার মুখ কাদা মাটিতে চেপে ধরে হত্যার চেষ্টা করে।

ঘটনাস্থল এলাকায় আরেক অটোরিকশা চালক মোঃ জাহিদুল শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে যায়, শিশুটিকে উদ্ধার করে। অটোরিকশা চালক জাহিদুল এর চিৎকারে আশপাশের লোকজন এসে মহিলাটিকে আটক করে। পরে ঘটনাস্থলে চাঁদপুর সদর মডেল থানা ও হাইমচর থানা পুলিশ এসে শিশু ও মহিলাকে চাঁদপুর মডেল থানায় নিয়ে যায়।

চাঁদপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাহার মিয়া ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন,ওই নারী থানা হেফাজতে আছে। তাকে ঘটনার বিষয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।শিশু থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ নিউজ