রাতে চাঁদপুর পৌরসভার বিভিন্ন বাজারে জেলা প্রশাসকের অভিযান

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন (ডিসি) মঙ্গলবার রাতে চাঁদপুর পৌর এলাকার কয়েকটি মার্কেটে অভিযান পরিচালনা করেছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ও কারসাজির বিষয়ে তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন।

পৌরসভার বিপনিবাগ বাজার পরিদর্শন ও তদারকির সময় তিনি বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে জানিয়ে তিনি পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা তা যাচাই করেন।

জেলা প্রশাসক ব্যবসায়ীদের ক্রয়মুল্যের উপর অধিক মুনাফা না করা, কাচা রশিদ সংরক্ষণ ও মুল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলার এসি ল্যান্ড মো: আল এমরান খান।

সর্বশেষ নিউজ