বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার ; বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

অদ্য ২৩ অক্টোবর ২০২৪, রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকায় তারবিয়া একাডেমির স্টুডিও থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরির ঘটনায় ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিটের একটি টিম সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে রাজধানী বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন:
১.মোঃ নোমান (২০), পিতা- আব্দুল মজিদ, ঠিকানা- কোনাখালী, চকরিয়া, কক্সবাজার।
২.মোবারক আলী (২৪), পিতা- আবুল কালাম, ঠিকানা- কোনাখালী, চকরিয়া, কক্সবাজার।
৩.রাজ সোহেল (৩৭), পিতা- মোঃ গোলাম হাক্কানী, ঠিকানা- পাইকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।

প্রাথমিক তদন্তে জানা যায়, গত ১২ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ৬টা থেকে ৬:৫০ এর মধ্যে, ঢাকার মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকায় অবস্থিত তারবিয়া একাডেমির প্রধান নির্বাহী সৈয়দ জিহাদুল ইসলামের অফিস স্টুডিও থেকে একটি Sony FS5ii (PXWFS5M2) ভিডিও ক্যামেরা, একটি Canon 24/105mm জুম লেন্স এবং একটি Wacom One গ্রাফিক্স ট্যাবলেটসহ প্রায় ৫,৮৭,০০০ টাকার মালামাল চুরি হয়।

পরবর্তীতে এ বিষয়ে তারবিয়া একাডেমীর প্রধান নির্বাহী সৈয়দ নুরুল ইসলাম মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেন, যার প্রেক্ষিতে মামলা নং- ৫২, তারিখ- ২৩/১০/২০২৪ খ্রিঃ ধারা ৪০৪/৩৮০/৪১১ পেনাল কোড অনুযায়ী রুজু করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করার পর সিআইডির ঢাকা মেট্রো (দক্ষিণ) এর একটি চৌকশ টিম প্রযুক্তি ব্যবহার করে চোর চক্রের অবস্থান সনাক্ত করে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের নিকট হতে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রী:

১. Sony FS5ii (PXWFS5M2) ভিডিও ক্যামেরা।
২. Canon 24/105mm জুম লেন্স।
৩. Wacom One গ্রাফিক্স ট্যাবলেট।
৪. বিভিন্ন মোবাইল ডিভাইস, যার মধ্যে রয়েছে iPhone এবং Vivo ব্র্যান্ডের মোবাইল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চোর চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।

স্বাক্ষরিত
বিশেষ পুলিশ সুপার (মিডিয়া)
সিআইডি, বাংলাদেশ পুলিশ, ঢাকা।

সর্বশেষ নিউজ