রাষ্ট্রপতির পদে শূণ্যতা সৃষ্টি করতে ফ্যাসিবাদের দোসরা নানা চক্রান্ত করছে: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাষ্ট্রপতির পদে শূণ্যতা সৃষ্টি করতে ফ্যাসিবাদের দোসরা নানা চক্রান্ত করছে—অভিযোগ করে এব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সালাহ উদ্দিন আহমেদ।

বুধবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটি সদস্য এই আহ্বান করেন।

তিনি বলেন, ‘‘ রাষ্ট্রপতির পদটা একটা সাংবিধানিক পদ বা একটা প্রতিষ্ঠান… সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে হঠাৎ করে পদত্যাগের মাধ্যমেই হোক শূণ্যতা সৃষ্টি হলে সাংবিধানিক শূণ্যতা সৃষ্টি হবে, রাষ্ট্রীয় সংকটের সৃষ্টি হবে।”

‘‘ রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে যদি গণতন্ত্রের উত্তরণের পথটা বিলম্বিত হয় বাধাগ্রস্থ হয় বা কন্টকাকীর্ণ হয় তা জাতির কাম্য নয়। সুতরাং পতিত ফ্যাসিবাদের এবং তাদের দোসরা যাতে কোনো রকমের ষড়যন্ত্র না এখানে অন্য কিছুর পায়তারা না করতে পারে সেজন্য আমরা সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধভাবেই এই সমস্ত ষড়যন্ত্রের মোকা্বিলা করব।”

আপনারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বা অপসারণ চান কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘ রাষ্ট্রপতির পদে শূণ্যতা এই মুহুর্তে রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে… সাংবিধানিক সৃস্টি করবে যেটা জাতির কাম্য নয়।”

এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষা করেন।

সর্বশেষ নিউজ