আ.লীগের সুবিধাভোগী অতিরিক্ত সচিবকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

প্রবাসে বসবাসরত সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে পোস্ট দিয়ে কিছু কিছু বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের নজরে আনেন। সেরকম‌ই একটি ঘটনা এখানে আসলো।

সায়ের তার পোস্টে উল্লেখ করেন,”বদরে মুনীর ফেরদৌস, অতিরিক্ত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রনালয়। আওয়ামী লীগের আমলে ২০১৪-২০১৭ সাল পর্যন্ত নোয়াখালীর জেলা প্রশাসক ছিলেন। শুধু তিনি নন, তার সহধর্মিণী সাবিনা আলমও আওয়ামী লীগের শাসনামলে হবিগঞ্জের ডিসি ছিলেন। আওয়ামী রেজিমের কতটুকু আশীর্বাদ থাকলে স্বামী-স্ত্রী দুজনেই ডিসি হতে পারেন, তা সহজেই অনুমেয়।”

“নোয়াখালীর জেলা প্রশাসক থাকা অবস্থায় দুর্নীতিগ্রস্থ কর্মচারীদের সাথে যোগসাজশে খাস জমি বন্দোবস্তসহ বিভিন্নভাবে কামিয়ে নেন কোটি কোটি টাকা। আর্থিক দুর্নীতির বিষয় নিয়ে গোয়েন্দা রিপোর্ট থাকায় তিনি যথাসময়ে যুগ্মসচিব হতে পারেন নি। হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর নিজেকে বঞ্চিত দেখিয়ে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি বাগিয়ে নেন তিনি। শুধু তাই নয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে অতিরিক্ত সচিব হওয়ার কারণে সম্প্রতি বিভিন্ন ব্যাংকের এমডির পদায়ন-পদোন্নতির ক্ষেত্রে বাণিজ্য করে কামিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা।”

“এসব ব্যাংকের এমডি পদে পুনর্বাসন করেছেন আওয়ামী লীগের দালাল মার্কা অফিসারদের। যেমন; সোনালী ব্যাংকের নতুন এম‌ডি টাঙ্গাইল আওয়ামীলী‌গের উপ‌দেষ্টা। রূপালীর নতুন এম‌ডির নি‌য়োগ আট‌কে গে‌ছে মু‌জিব আর হা‌সিনা‌কে নি‌য়ে ক‌বিতা লি‌খে বই ছাপা‌নোর কার‌নে। সরকারী ব্যাংকের নতুন এম‌ডিরা সহ সোনালী ব্যাংকের চেয়ারম্যান, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, এরা প্রত্যেকেই ফ্যাসিস্ট হাসিনার উত্তরসুরী ও সুবিধাভোগি।”

“খুনি হাসিনার এসকল ‘অনুগত অনুসারী’ নির্বাচ‌নের সম্পূর্ণ মেকা‌নিজম সম্পন্ন ক‌রেন আর্থিক প্রতিষ্ঠান বিভা‌গের অ‌তি‌রিক্ত স‌চিব বদ‌রে মু‌নির ফের‌দৌস ও যুগ্ম স‌চিব মিণাক্ষী বর্মন। এসব কাজ করার মাধ্যমে বদরে মুনির ফেরদৌস হাজারো শহীদের আত্মত্যাগকে অপমান করে চলেছেন। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে ব্যর্থ করে দিচ্ছে বদরে মুনির ফেরদৌস, মিনাক্ষী বর্মণরা। অবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা না হলে তারা আরো বেপরোয়া হয়ে ওঠবে, আওয়ামী চাটুকারদের পুনর্বাসন চলতেই থাকবে।”

(এএ/ ফারহানা সুমনা)

সর্বশেষ নিউজ