রাজধানীর খিলক্ষেতে ধাক্কায় মোঃ রায়হান সরকার(২৮) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। খিলক্ষেত থানায় কনস্টেবল (ড্রাইভার)
শুক্রবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে কুড়িল বিশ্বরোড কুড়াতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক এস আই মোঃ আব্দুল আজিজ তিনি বলেন, দিবাগত রাত বারোটা পাঁচ মিনিটে ডিউটি রত অবস্থায় বিশ্বরোড কুড়াতুলি এলাকায় গাড়ি থেকে নেমে গাড়িটার পিছন দিকে যাচ্ছিল তখন কনস্টেবলরা গাড়ি থেকে নামছে সে সময় পেছন থেকে ঢাকা গামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে তাদের গাড়ির সঙ্গে ধাক্কা খায় এতে গুরুতর আহত হয়।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে শুক্রবার দিবাগত রাত ১টার টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মৃত দেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ পাঠিয়েছেন। এসআই আরও বলেন এ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে চালক পলাতক রয়েছে।
মৃতের স্ত্রীর বড় ভাই কাউসার আলী বলেন, রায়হান ২০১৬ তে পুলিশে যোগদান করেন । পাঁচ বছর আগে তিনি বিয়ে করেন। খিলক্ষেত থানায় দেড় বছর যাবত কর্মরত ছিলেন।
মৃত রায়হান রাজশাহী গোদাগাড়ী উপজেলার সরাই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আব্দুস সোবাহানের ছেলে।
খিলক্ষেত কুঁড়াতলি এলাকায় স্ত্রী বিথী আক্তার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল বড়।

