বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের চাপা দিল প্রাইভেটকার, আহত তিন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে একদল শিক্ষার্থীকে চাপা দিয়েছে একটি প্রাইভেটকার। রোববার (২৭ অক্টোবর) দুপুরে ঘটে এই দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জনের পা ভেঙে গেছে এবং একজন মাথায় সামান্য আঘাত পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে। এই ঘটনার পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

এদিকে, দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় শিক্ষার্থীরা হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এরপর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

সর্বশেষ নিউজ