জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদের স্মৃতিরক্ষায় গণভবনে জাদুঘরের নির্মাণ প্রকল্প নির্মাণ করা হবে।
এর অংশ হিসেবে গত শনিবার ডক্টর মুহাম্মদ ইউনূস কয়েকজন উপদেষ্টাসহ গণভবন পরিদর্শনও করেন।
প্রধান উপদেষ্টা গণভবন ঘুরে দেখেন এবং উপদেষ্টাদের সাথে কথা বলেন।
এসময় প্রধান উপদেষ্টা এ বিষয়ে কিছু দিকনির্দেশনা প্রদান করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকেই বহিষ্কৃত হয়ে দেশ ত্যাগ করেছিলেন। সে বিষয়েও কথা বলেন তিনি।
প্রধান উপদেস্টা বলেছেন প্রাক্তন শাসক শেখ হাসিনা ১৫ বছর কাটিয়েছেন এই গণভবনটিতে।এই স্থানটি ছিল হাসিনার দমন পীড়নের প্রতীক।
৫ই আগস্ট হাসিনার ইন্ডিয়াতে পলায়নের ঘণ্টার মধ্যে প্রায় এক লক্ষ প্রতিবাদকারী গণভবনে প্রবেশ করেছিল। প্রতিবাকারীরা গণ ভবনের প্রতিটি ঘরের দেয়ালে প্রতিবাদি বিবৃতি, এবং গ্রাফিতি এঁকেছেন।
প্রধান উপদেষ্টা গণভবনে আয়নাঘরের একটি প্রতিলিপি তৈরি করার কথা বলেন,যেখানেশেখ হাসিনার কুখ্যাত নিরাপত্তা প্রতিষ্ঠান গোপনে শত শত বিরোধী মতের মানুষদেরকে আটকে রাখতো।এই বিষয়গুলো গণভবনের জাদুঘরে স্থান দেয়ার কথা তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জাদুঘরে প্রদর্শিত আয়নাঘরপরিদর্শকদের মনে করিয়ে দেবে নির্যাতনকারীরা কিভাবে বন্দীদের উপর নির্যাতন করেছিল।
এসময় ড.ইউনূসের সাথে যুক্ত ছিলেন উপদেস্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ।
প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস জাদুঘর বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করার জন্য নির্দেশ প্রদান করেন।তিনি ডিসেম্বর মাসের মধ্যেই পরিকল্পনাটি চূড়ান্ত করার পরামর্শ দেন।
প্রাক্তন ছাত্রনেতা উপদেষ্টাদের একজন নাহিদ ইসলাম বলেন ২০০৯ সাল থেকে এ পর্যন্ত হাসিনার অপকর্মের প্রতিকৃতি আঁকানো হবে এই জাদুঘরে।
এর আগে উপদেষ্টা নাহিদ বলেন কিভাবে গণভবনকে একটি স্বরণীয় জাদুঘরে পরিণত করা যায় সে বিষয়টি নিয়ে অভিজ্ঞদের সাথে কথ বলা হয়েছে।
পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

