বিএনপির মিছিলে গুলি: ডা. ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

২০০১ সালে ১৩ ফেব্রুয়ারি রাজধানীর চামেলিবাগে বিএনপির মিছিলে প্রকাশ্যে গুলি করে চারজনকে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবাল, সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৫ আসামিকে অব্যাহতি দেয়ার আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। আদেশ পাওয়ার পর তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে একটি মিছিলে তৎকালিন সরকার দলীয় আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবালের নির্দেশে গুলি চালানো হয়৷ ঘটনাস্থলেই তিনজন বিএনপির কর্মী নিহত হন। পরে হাসপাতালে আরও একজন মারা যান।

পরে এমপি ইকবাল, এমপি শাওন, পিচ্চি হান্নানসহ ২৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। এই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাটি ২০১০ সালের ২৬ আগস্ট ঢাকার একটি আদালত বাতিল করে দেয়। একইসঙ্গে আসামিদের অব্যাহতিও দেয়া হয়। প্রায় ১৫ বছর পর মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য মামলার বাদী হাইকোর্টে রিট করেন। এই রিটের প্রেক্ষিতে মামলাটি সচল হল

সর্বশেষ নিউজ