দেশে ফিরলেন মাহির স্বামী,পেলেন ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

 

সৌদি আরবে পবিত্র ওমরাহ শেষে দেশে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার। আজ রবিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এ সময় মাহি তাকে ফুল দিয়ে বরণ করেন ।পরে সেখান থেকে তিনি তার ঢাকার বাসায় চলে যান।

তার স্বামী রকিব সরকার গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সৌদি আরব থেকে ফিরে তিনি সাংবাদিকদের বলেন, ‘মিথ্যা মামলাগুলো আমি আইনগতভাবে মোকাবিলা করবো। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সত্যের জয় হবে। আমি কোনো অপরাধ করিনি।’

উল্লেখ্য ১৭ মার্চ রাতে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পরে মাহিকে ১৮ তারিখে গ্রেফতার করা হয় এবং গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।কয়েকঘণ্টার ব্যবধানে রাতে কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বের হয়ে আসেন মাহি।মাহির জামিনের পর দিনই দেশে ফিরলেন তার স্বামী।

সর্বশেষ নিউজ