২২ এপ্রিল ২০২৬, বুধবার

এনআইডি উইংয়ে নতুন ডিজি।

মানজুরুল আলম রানা।
spot_img
spot_img

নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। একইসাথে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব এ.এস.এম হুমায়ুন কবীর।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।
এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে পদোন্নতি দিয়ে সচিব পদমর্যাদায় পরিকল্পা কমিশনের সদস্য করা হয়েছে।

চলতি বছরের ২২ মে বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ দিয়েছিল তৎকালীন সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) এ.এস.এম হুমায়ুন কবীরকে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

হুমায়ুন কবীর ২৫ আগস্ট অতিরিক্ত সচিব পদোন্নতি পান।

সর্বশেষ নিউজ