আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সোমবার
‘দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে জাতীয় প্রেসক্লাব থেকে দুদক পর্যন্ত বণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
সারোয়ার ওয়াদুদ চৌধুরী র্যালী পূর্ব সমাবেশে বলেন, মানব সৃষ্টির মহান উদ্দেশ্য বাস্তবায়ন, পরকালে বিশ্বাস, দেশপ্রেম ঈমানের অঙ্গ, বাংলাদেশকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশের দুর্নীতি নির্মূল হলে বাংলাদেশের ৯০ ভাগ সমস্যার সমাধান হবে।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিটি গঠন, সৎ যোগ্য নির্মোহ দেশপ্রেমিকদের নিয়ে পূর্ণ সায়ত্বশাসন প্রদানের মাধ্যমে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করে দুর্নীতিবাজদের কঠিন শাস্তির আইন করতে হবে।
তিনি দুর্নীতি প্রতিরোধ, গনতন্ত্র, সুশাসন, নাগরিক সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবী জানান। তিনি নিজকে, নিজের ঘর, নিজের পরিবার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রাম, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা, বিভাগ সহ রাজধানীর সকল অফিস আদালত কর্মস্থলে দুর্নীতিবাজদের পাহারা দেয়ার জন্য সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ করেন।
র্যালী শেষে বক্তব্য রাখেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, আসাদ পরিষদের শামসুজ্জামান মিলন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক এড. হুমায়ুন কবির ভুঁইয়া, অধ্যাপক ড. সৈয়দ মোঃ শামছুদ্দীন, ড. লুৎফর রহমান, পারভীন নাসের খান ভাসানী, সেতারা রেজভী লাকী প্রমুখ।

