সারা আলি খানের গোপন ভিডিও ফাঁস, কি ছিলো তাতে?

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সাইফ আলি খানের কন্যা সারা আলি খান।বাবা সাইফ আলি খানের পরিচয় ছাড়াই নিজের গুণে দর্শকের মন জয় করেছেন এ অভিনেত্রী। সম্প্রতি বলিউডে জনপ্রিয় নায়িকাদের তালিকায় নাম এসেছে সারা আলি খানের ।নিজের অসাধারণ লুক গুণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সক্রিয় সারা। তার একটি ছবি মুক্তি পেয়েছে। নাম ‘গ্যাসলাইট। সম্প্রতি সারা শেহনাজ গিলের চ্যাট শোতে ছবির প্রচারে গিয়েছিলেন ।

আর সেখানেই শোতে গিয়েই দারুণ কাণ্ড ঘটিয়েছেন সারা আলি খান। তিনি নিজেই সেই ঘটনার ভিডিও শেয়ার দেন সামাজিক যোগাযোগমাধ্যমে।  ভিডিওতে দেখা গেছে, পর্দার আড়ালে গিয়ে সারাকে ‘নক নক’ বলে ডাকছেন শেহনাজ।

সারা গানের লাইন ধরে বলেছেন , ‘কুন্ডি মাত খড়কাও রাজা’। অর্থাৎ দরজা ধাক্কানোর প্রয়োজন নেই।  এর পরই, শেহনাজ সেই পর্দার আড়ালে ঢুকে পড়লেন।

তার পরেই পর্দায় প্রচন্ড কম্পন। সারাকে বলতে শোনা যায়, চিত্রাঙ্গদা ম্যামের গানের পর গরমটা হঠাৎ বেড়ে গেছে। তারপর শেহনাজ বলেন, ‘এ কী আমার লিপস্টিক কোথায়?’ অর্থাৎ তারা বোঝাতে চান, পর্দার আড়ালে একে অপরকে চুম্বনের ফলে লিপস্টিক মুছে গেছে শেহনাজের। আর সেই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেই ভিডিও দেখে অনেকেই সমালোচনা করেছেন। পর্দার আড়ালে দুই নায়িকার চুম্বনের ভিডিও শোরগোল ফেলেছে ভক্তদের মধ্যে। অনেকেই আবার তাদের  উল্লেখ্য করেছেন সমকামী বলে।

(এইদিনএইসময়/২৩মার্চ/তানিয়াবীথি)

সর্বশেষ নিউজ