গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব এড. এসএম নুরে এরশাদ সিদ্দিকী বলেছেন,ফ্যাসিস্ট শেখ হাসিনা ১৬ বছরে সবচেয়ে বেশী মানবাধিকার লঙ্ঘন করেছে। অথচ আওয়ামী লীগ তাকে বলেছে মাদার অব হিউম্যানিটি। তিনটি নির্বাচনে তিনি ভোট ডাকাতির মাধ্যমে এদেশের জনগণের ভোটাধিকার লঙ্ঘন করেছেন। অথচ ছাত্রলীগ যুবলীগ তাকে বলেছে গণতন্ত্রের মানসকন্যা। ৫ মে শাপলা চত্বরে ইসলামপন্থীদের হত্যা করেছে এই তথাকথিত কওমী জননী। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনকারী জগন্যতম স্বৈরশাসক খুব কমই আছে।
১০ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের আয়োজনে জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভা সঞ্চালন করেন গণঅধিকার পরিষদ-এর মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. মো: খালিদ হোসেন।
সভাপতির বক্তব্যে এড. নুরে এরশাদ সিদ্দিকী বলেন,
জুলাই আগস্টের অভ্যত্থানে ২ হাজারের বেশী ছাত্র জনতা শহীদ হয়েছে, ৩০ হাজারের উপরে পঙ্গু হয়েছে অধিকারভিত্তিক তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে। তাই নতুন বাংলাদেশ গড়তে আগে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। বিচার বিভাগ, দুদক, পুলিশ, জনপ্রশাসন, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম সবকিছুর ৮০% ভাগ সংস্কার বর্তমান অন্তর্বর্তী সরকার করতে পারে। শুধু সংবিধান সংশোধন ব্যতীত ৮০% সংস্কার রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারীর মাধ্যমে করা সম্ভব।
সভায় আরো বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ-এর উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, আইন সম্পাদক এড. শেখ শওকত হোসেন, সহকারি এটর্নি জেনারেল ড. শোয়েব মাহমুদ, সহ- আইন সম্পাদক এড. হাবিবুর রহমান, এড. সাজেদুল ইসলাম রুবেল, আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক এড. মো: খাদেমুল ইসলাম, এড. মুমিনুল ইসলাম মমিন, এড. মেহেদী হাসান, এড. গৌরাঙ্গ লাল মন্ডল, এড. হাসিনা হাসু, এড. নার্গিস পারভীন, এড. আনোয়ার হোসেন প্রমুখ।

