প্রযোজক রহমত উল্লাহর নামে মামলা,আদালতে শাকিব

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

কারণ এর আগে ওই প্রযোজকের নামে মানহানির মামলা করতে শনিবার রাতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব। কিন্তু পুলিশ মামলাটি নেয়নি এবং তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

সম্প্রতি ‘অপারেশন অগ্নিপথ’ ছবির অন্যতম প্রযোজক রহমত উল্লাহ, চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ এনেছেন। মামালা করেছেন আদালতে,পাঠিয়েছেন উকিল নোটিশ।বেঁধে দিয়েছেন সময়।এছাড়া তিনি শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কয়েকটি সমিতিতে লিখিত অভিযোগ জমা দেন।

আর এজন্যই বৃহস্পতিবার মামলা করতে বেলা সোয়া ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান শাকিব। আরফাতুল রাকিবের আদালতে মামলা করেন তিনি।

 (এইদিনএইসময়/২৩মার্চ/তানিয়াবীথি)

সর্বশেষ নিউজ