নভেম্বরে সড়ক, নৌ ও রেলপথে ৪৮৬ দুর্ঘটনা, ঝরেছে ৫৮২ প্রাণ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সারা দেশে সড়ক, নৌ ও রেলপথে ৪৮৬টি দুর্ঘটনা ঘটেছে গত নভেম্বর মাস জুড়ে। এসব দুর্ঘটনায় ৫৮২ জন নিহত এবং ৮১৯ জন আহত হয়েছেন। এর মধ্যে শুধু সড়ক দুর্ঘটনাই ঘটেছে ৪১৫টি, যেখানে ঝরে গেছে ৪৯৭টি প্রাণ। এছাড়া আহত হয়েছেন ৭৪৭ জন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন গণমাধ্যমগুলোতে।

এতে বলা হয়েছে, বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ-পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে রেলপথে ৬৪টি দুর্ঘটনায় ৭৯ জন নিহত, ৪৩ জন আহত হয়েছে। এছাড়া নৌ পথে ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২৯ জন আহত হওয়ার পাশাপাশি ২ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথ মিলে সর্বমোট ৪৮৬টি দুর্ঘটনায় ৫৮২ জন নিহত এবং ৮১৯ জন আহত হয়েছে।

এই সময়ে ঘটে যাওয়া ৪১৫টি সড়ক দুর্ঘটনার ১৬৭টিই মোটরসাইকেল দুর্ঘটনা, যেখানে ১৯২ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১১১ জন। যা মোট দুর্ঘটনার ৪০.২৪ শতাংশ, নিহতের ৩৮.৬৩ শতাংশ ও আহতের ১৪.৮৬ শতাংশ।

সর্বশেষ নিউজ