রাওয়া ক্লাবের নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ক্লাবের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন লে. কর্নেল (অব.) মো. ইরশাদ সাঈদ।

‘রাওয়া কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর ভোট গণনা শেষে রবিবার ফল ঘোষণা করা হয়।

এতে রাওয়া চেয়ারম্যান পদে ৯৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক।

আর সেক্রেটারি জেনারেল পদে ১৪৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লে. কর্নেল (অব.) মো. ইরশাদ সাঈদ।

জানা যায়, নির্বাচনে মোট ১৬টি পদের বিপরীতে সর্বমোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে রাওয়ার ২ হাজার ৭০৮ জন ভোটার সরাসরি এবং ১৪০ জন ভোটার অনলাইনে ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের ফল ঘোষণা শেষে বর্তমান কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এরপর উপস্থিত সব সদস্যকে নিয়ে নৈশভোজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাওয়া কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪-এর সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ নিউজ