দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঘন কুয়াশার কারণে ২ ঘণ্টা সাময়িকভাবে বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া, ধাওয়াপারা-নাজিরগঞ্জ এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন দৌলতদিয়া কার্যালয়ের বাণিজ্য বিভাগের এ জি এম সালাউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ভোর সাড়ে ৬টা এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ৮টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও ধাওয়াপারা -নাজিরগঞ্জ নৌরুটে এবং সকাল সাড়ে ৭টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম বলেন, ভোরের দিকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে নৌরুটে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সর্বশেষ নিউজ