গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, সোমবার টুঙ্গিপাড়ায় গণঅধিকার পরিষদের নেতা সাকিবের উপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা।আজকে তাকে হাসপাতালে দেখে আসলাম সে কথা বলতে পারে না সারা শরীরে আঘাতের চিহ্ন। আমরা জানতে পেরেছি সেই হামলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ভাইর সাগর ও যুবদল নেতা তাইজুল হামলা করে।সেই হামলার নির্দেশ দিয়েছিলো জিলানী নিজেই। কারণ সাকিব কেন ভিপি নুরের গণঅধিকার পরিষদ করে। এই এলাকায় কেউ বিএনপির বাহিরে কোন দল করতে পারবে না বলে তখন বলেন জিলানীর লোকরা।
গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পৌরসভার নেতা সাকিবকে দেখতে মঙ্গলবার গোপালগঞ্জ সদরে হাসপাতালে যান তিনি। এ সময়
এসময় জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর পর এই বিষয়ে কথা বলতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান নেতৃবৃন্দ। টুঙ্গিপাড়া পৌরসভার গণঅধিকার পরিষদের নেতা সাকিবের উপর গতকাল হামলা করে বিএনপির নেতাকর্মীরা।নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন আবু হানিফ।
তিনি বলেন, বিএনপি গত ১৫ বছরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে,অনেক জুলুমের শিকার হয়েছে। সেই মজলুম বিএনপি এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিএনপিকে সেই ভূমিকা থেকে সরে আসতে হবে। গতকাল গণঅধিকার পরিষদের নেতা সাকিবের উপর হামলার সময় পুলিশ উপস্থিত ছিলো কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই।
বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিলো দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা করছে। গত কয়েকদিনে হবিগঞ্জ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়,ব্রাহ্মণবাড়িয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীর বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে। এটা স্পষ্টত বিএনপি তাদের যুগপৎ শরিকদের সাথে বেঈমানী করছে। বিএনপির এই অবস্থান থেকে সরে আসতে হবে। আওয়ামিলীগ যে কায়দায় দেশে লুটপাট, চাঁদাবাজি,দখলদারি করতো একই কায়দায় কাজ করছে বিএনপি। গণঅধিকার পরিষদ আওয়ামিলীগ দখলদারিত্বে বিরুদ্ধে প্রতিবাদ করেছে, দেশে নব্য যেকোন দখলদারিত্বের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সংগ্রাম চালিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের,ঢাকা মহানগর দক্ষিণ, যুব অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক -শেখ মোঃ মুনায়েমসহসহ নেতাকর্মীরা।

