এই প্রজন্মের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল করেছেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে করা এক পোস্টে এ কথা বলেন তিনি। হাসনাত বলেন, হাসিনা, ভুল প্রজন্মের সঙ্গে পাঙ্গা নিয়েছেন।
এদিকে, একই পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক মো. সারজিস আলম। তিনি একটি ভিডিও জুড়ে দিয়ে হাসিনার উদ্দেশে একই বার্তা দিয়েছেন।

