স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া হত্যাকাণ্ডের ঘটনার তিনজন আসামীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকাসহ আশপাশের জেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তারকৃত কারও নাম এখনও পর্যন্ত জানা যায়নি।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ।
ডিবি সূত্র জানায়, স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়াকে হত্যার ঘটনায় পাঁচজনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।তাদের ধরতে অভিযান চালু রয়েছে।
ডিবি সূত্র আরও জানায় , হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। একটি সংঘবদ্ধ অপরাধী চক্র টাকা হাতিয়ে নিতে ইমতিয়াজকে অপহরণ করে। পরে টাকা না পেয়ে তাঁকে হত্যা করেছে।
(এইদিনএইসময়/২৭মার্চ/তানিয়াবীথি)

