বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা কমিটি থেকে ১৭০ জন পদত্যাগ করছেন। বুধবার বিকেলে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে ঘোষিত কমিটি পৌছার পর জেলায় বৈষম্যবলোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে প্রতিক্রিয়া দেখা দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা নেতৃবৃন্দের প্রস্তাবিত কমিটি উপেক্ষা করে নতুন কমিটি ঘোষণায় এ কমিটিকে বয়কট করেছে চাঁদপুর চাঁদপুর ছাত্র নেতৃবৃন্দ।
অপরদিকে একজন সদস্যের নাম দু’বার তালিকায় এসেছে। বুধবার রাত সাড়ে ১০ টায় চাঁদপুর প্রেসক্লাবে কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের আয়োজন করে চাঁদপুর বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ। বক্তব্য প্রদান করে ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদ শিহাব, সাকিব হোসেন এবং সাগর হোসেন।

