অভিনয়শিল্পী সংঘের ইফতার পরবর্তী সংবাদ সম্মেলনে শনিবার সন্ধ্যায় যোগদান করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
সেখানে নায়িকা তার এক উদ্ভট ভীতির কথা জানান।
তখন সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখতে নানা কারণে ভয় পান বলে জানালেন প্রভা।
প্রভা তার ভাষায় বলেন , ‘ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেলে ভয় পেতাম, কারণ আম্মু জানলে মারবে। এখন ফিজিক্যালি অ্যাবিউজড হলেও হজম করে ফেলি, কারণ তারচেয়ে বড় ভয় হয় যদি জার্নালিস্ট জানতে পারে, তাহলে কী হবে! আমার জীবনে যারা (প্রেমিক) এসেছে, প্রত্যেকে যাওয়ার সময় একটা ব্লেম গেম খেলেছে। এটার মধ্যে মেন্টালি টর্চার হয়েছি, কিন্তু কাউকে কিছু মুখ ফুটে বলতে পারিনি। বরাবরই মনে হয়েছে বললেই যদি জার্নালিস্ট জেনে যায়?
এছাড়া তিনি বলেন ‘আমার জীবনে যারা এসেছে, প্রত্যেকে যাওয়ার সময় একটা ব্লেম গেম খেলেছে। এটার মধ্যে মেন্টালি টর্চার হয়েছি, কিন্তু কাউকে কিছু মুখফুটে বলতে পারিনি। বরাবরই মনে হয়েছে বললেই যদি জার্নালিস্ট জেনে যায়?’
এসব বলার এক পর্যায়ে তিনি বলেন, ‘ডিভোর্সের পেপার যখন ফাইল করি- নিয়ম অনুযায়ী আমার কিছু পাওনা থাকে। কিন্তু সেটা নিয়ে কথা বলতে ভয় করে, যদি সেটা খবরে চলে আসে। আমি সবকিছুই করতে পারতাম- সাংবাদিকরা যদি আমাকে সাপোর্ট করতো।’
আর এসব বলতে গিয়ে প্রভা অভিনেত্রী দুটি অভিজ্ঞতা শেয়ার করেন। বললেন, ‘দেখেন দুইটা গল্প বলি। একদিন শ্যুটিং হাউজের মেকআপ রুমে একজন ফটোগ্রাফার ও একজন সাংবাদিক আসলেন। বসতে বললাম। এরপর আমি মুখে পাউডার মেখে মেকআপের প্রস্তুতি নিচ্ছি। এরমধ্যে ক্লিক ক্লিক ক্লিক। আমি বললাম, ‘কেন ছবি তুলতেছেন?’ বলে, ‘আমি তো জার্নালিস্ট’। এটার মানে কী বলেন তো? উনি সাংবাদিক বলে আমার কোনো প্রাইভেসি নেই?’
এরপর দুই নম্বর গল্পটি শুনে উপস্থিত সবাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন।
প্রভা বললেন, ‘সেদিন শ্যুটিং শেষ করে উবার নিয়েছি। একজন সাংবাদিকও আমার সঙ্গে উঠলেন। ভাই মানুষ। বসলেন পাশে। বললেন, এয়ারপোর্টে নামায়ে দিতে। তো সিটে বসে কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখলেন! বললাম, ‘তুমি আমার গায়ে হাত দিলা কেন? আমার কোনো কলিগও তো এভাবে হাত দেয় না।’ এরপর সে সরি বলেছে। নামকরা সাংবাদিক। আমি জানি, সে সরি বললেও তার ভুল রিয়েলাইজ করে নাই। সে তার ক্ষোভ প্রকাশ করেছে অন্যভাবে পরে। কীভাবে তাহলে সাংবাদিকদের সঙ্গে আন্তরিক হব?’
এই বক্তব্যের পর দিনভর সোশ্যাল হ্যান্ডেলে তুলকালাম চলছে সাংবাদিকদের প্রতি প্রভার ঢালাও অভিযোগ নিয়ে।
এবার সেই অভিযোগের প্রতিক্রিয়ার ফলে গতকাল সন্ধ্যায় নিজের ফেসবুক দেয়ালে আত্মপক্ষ সমর্থন করে তিনি জানান, সংবাদ সম্মেলনের পরে বেশ কয়েকজন সাংবাদিক ভাই-বোন ফেসবুক পোস্টসহ বিভিন্ন মাধ্যমে বলছেন আমি ঢালাওভাবে সাংবাদিক ভাইদের বিরুদ্ধে অভিযোগ এনেছি। বিষয়টা একেবারেই সঠিক নয়।
আমি কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করিনি ও করছি না।
আমি বলেছিলাম কতিপয় অসত্য নিউজ ও আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনায় আমার এখন ভয় হয়। আপনারা ভয়ের কারণ জানতে চাইলে আমি শুধুমাত্র আমার সঙ্গে ঘটে যাওয়া একটি দুটি ঘটনার উদাহরণ দিয়েছি। যে ঘটনাগুলো ওই সময়ই সমাধান হয়ে গেছে। তখনই সংশ্লিষ্ট সাংবাদিক ভাইয়েরা সরি বলেছেন। ঘটনার পরেও তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হয়ে গেছে। ছোটবেলা থেকেই জেনে এসেছি, মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন ক্ষমা করে দেওয়াই উত্তম। তাই সংশ্লিষ্ট সাংবাদিকসহ কোনো সাংবাদিকের বিরুদ্ধেই আমার কোনো অভিযোগ আগেও ছিল না, এখনো নেই। তাই আমার চাওয়া আপনাদের সঙ্গে আমার অহেতুক ভুল বোঝাবুঝির অবসান হোক।
আমরা আগের মতো ভাই-বোন সম্পর্ক নিয়ে এগিয়ে যাই।আমি আমার বিপদ আপদে বা নানা ধরনের সমস্যায় পরিবার ও সহকর্মীদের পাশাপাশি সবসময় আপনাদের পাই। তাই আমি মনে করি, বিগত দিনের মতো সামনের দিনগুলিতে আনন্দ বেদনায় আপনারাই আমার সঙ্গী হবেন।
তিনি আরও বলেন,আমার বিশ্বাস, আমাকে ভালোবেসে আপনারা সে বিষয়গুলির দিকে নজর দেবেন।

