নয়া প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট, কমেন্ট করলেন প্রাক্তন স্ত্রী সুজান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের বহু বছর পর ফের সম্পর্কে যুক্ত হলেন বলিউড তারকা হৃত্বিক রোশন।দীর্ঘ এক বছর ধরে তিনি চুটিয়ে প্রেম করছেন গায়িকা কাম অভিনেতা সাবা আজাদের সঙ্গে। আর সেই নয়া প্রেমিকার হাতে হাত রেখে হৃত্বিক গত শনিবার মুকেশ আম্বানিদের পার্টিতে হাজির হয়েছিলেন।

সেই জমকালো অনুষ্ঠানে পাপারাৎজিদের ক্যামেরার ঝলকানির মাঝে দাঁড়িয়ে প্রেমিকা সাবার কোমরে হাত রেখে পোজ দেন হৃত্বিক। এদিন লাল টুকটুকে আউটফিটে ধরা দেন সাবা যার ডিজাইনার ফ্যাশন  ডিজাইনার অমিত আগারওয়াল। বেনারসি শাড়ি ড্র্যাপিং করে তৈরি ডিপ নেক লং ড্রেসে অপূর্ব লাগছিল তাকে।

আর সেই ছবি নেটদুনিয়ায় পোস্ট করতেই হু হু করে ভাইরাল। কয়েকটি ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন হৃত্বিকও। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘লাল পরিহিত নারীর সঙ্গে’। এই ছবির নিচে মন্তব্য করেছেন বহু নেটিজেন,ভাসিয়েছেন প্রশংসায়।

মজার বিষয় হলো, বাদ গেলেন না প্রাক্তন স্ত্রী সুজান খানও।প্রশংসা করলেন তিনিও। সুজান কমেন্ট বক্সে , ‘ভালোলাগা এবং দুর্দান্ত’ ইমোজি দিয়েছেন।

হৃত্বিকের প্রাক্তন স্ত্রী এবং বর্তমান প্রেমিকার মধ্যে বন্ধন দারুণ মজবুত। প্রায়শই একছাদের নীচে পার্টিও করেন সাবা এবং সুজান। দুজনের মধ্যে কোনোরকম তিক্ততা নেই।

কারণ, হৃত্বিকের সঙ্গে ডিভোর্সের পর নতুন ভালোবাসা খুঁজে পেয়েছেন সুজানও।

সর্বশেষ নিউজ