সম্প্রতি জুলাই আন্দোলনের আহতদের মানসিক স্বাস্থ্য নিয়ে একটি গবেষণা হয়েছে। গবেষণাটি নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে,সেখানে এই গবেষণার প্রধান ফলাফলগুলো বর্ণনা করা হয়েছে।
এটি ছিল একটি হাসপাতাল ভিত্তিক গবেষণা। গবেষণাটি পরিচালিত হয় সেপ্টেম্বর ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।মোট ২১৭ জন আহত বেঁচে যাওয়া ব্যক্তি এই গবেষণায় অংশগ্রহণ করেন।
মূলত তিনটি তৃতীয় পর্যায়ের হাসপাতাল (tertiary hospitals) থেকে অংশগ্রহণকারীদের নির্বাচিত করা হয়।হাসপাতালগুলো হলো,
১.জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল (NIOH)
২.জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (NITOR)
৩.বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) [প্রাক্তন বিএসএমএমইউ]
গবেষণায় অংশগ্রহণকারী অধিকাংশ রোগীর বয়স ছিল:২০-২৯ বছরের মধ্যে:৪৮% , ২০ বছরের নিচে: ২৫%। যদিও গণআন্দোলনে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল, তবে আহতদের মধ্যে অধিকাংশই ছিলেন পুরুষ। আহত পুরুষের সংখ্যা – প্রায় ৯৭%।গবেষণায় পাওয়া যায়,শহরাঞ্চলের বাসিন্দা ছিলেন ৫৬%।মোট আহতদের মাঝে শিক্ষার্থী ছিলেন ৩৮%, এবং বাকি ৬২% ছিলেন অন্যান্য পেশার সাধারণ মানুষ।
আহতদের মধ্যে প্রায় ৭০% অংশগ্রহণকারী নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত এবং উচ্চবিত্ত শ্রেণির মানুষ ছিলেন মাত্র ১২.৪%।এদের মধ্যে ৮৯% রোগী গুলিবিদ্ধ হয়ে আহত ছিলেন।
আহতদের মধ্যে বিষণ্নতার হার ছিল অত্যন্ত বেশি: ৮২.৫%। অংশগ্রহণকারী আহত ব্যাক্তিরা বিষণ্নতার মানদণ্ড পূরণ করেছেন।পোস্ট ট্রম্যেটিক স্ট্রেস ডিসঅর্ডারের লক্ষণ (PTSD) এর হার ছিল ৬৪.১%।
শহরের বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে বিষণ্নতা ও পোস্ট ট্রম্যেটিক স্ট্রেস ডিসঅর্ডারের সম্ভাবনা গ্রামীণ এলাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ছিল।
গ্রামীণ অঞ্চলের রোগীদের মানসিক স্বাস্থ্য ফলাফল তুলনামূলকভাবে খারাপ ছিল, যা মানসিক স্বাস্থ্য সহায়তার প্রাপ্তিতে বিদ্যমান বৈষম্যকে তুলে ধরে।
পোস্ট ট্রম্যেটিক স্ট্রেস ডিস্অর্ডার আক্রান্তদের মধ্যে ৯৯.৩% -এরই সাথে বিষণ্নতা সহাবস্থান দেখা গেছে।উপসর্গগুলোর মধ্যে জোরালো সম্পর্ক দেখা গেছে।
গবেষণা সম্পন্ন করে প্রধান আলোচ্য বিষয় সম্পর্কে যেটা জানানো হয়েছে তা হলো,গবেষণা প্রতিবেদনের ফলাফল একটি সুস্পষ্ট চিত্র উপস্থাপন করে, যা নির্দেশ করে যে জুলাই আন্দোলনের আহতদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা অত্যন্ত গুরুতর এবং তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে গুরুত্বপূর্ণভাবেই।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আন্দোলনে বেঁচে যাওয়া আহতদের মধ্যে বিষণ্নতা এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD)-এর লক্ষণ লক্ষ্য করার মতো মাত্রায় বিদ্যমান।
ভবিষ্যতে এই ব্যক্তিদের মধ্যে তীব্র বিষণ্নতা, আত্মহত্যার ঝুঁকি, সহিংস আচরণ বা হত্যাকাণ্ডের প্রবণতা এবং মাদকাসক্তির মতো জটিল মানসিক সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন গবেষকরা।
গবেষণাটি স্পষ্টভাবে নির্দেশ করে যে, আহত মানুষগুলোর শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবাও সমানভাবে জরুরি। এবং বিষয়টি নিয়ে অবহেলা করলে এটি একটি দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
উল্লেখ্য জুলাই আগস্টের আন্দোলনের মাঠে থেকে যারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেছেন, আহত হয়েছেন তারা জীবন্ত মানুষের উপর চলা সহিংসতাগুলোর দ্বারা মানুষকে আক্রান্ত হতে দেখেছেন একটা পর্যায়ে নিজেরাও আক্রান্ত হয়েছেন।এই বিষয়গুলো আহত মানুষগুলোকে মানসিক ট্রমার মধ্যে নিয়ে গিয়েছে। যা থেকে বের হতে তাদের জন্য একটা সমন্বয়মূলক চিকিৎসা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

