আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে অনলাইনে অগ্রিম আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি চালু রেখেছে। ঈদের সম্ভাব্য দিন ৭ জুন ধরে আজ রবিবার (২৫ মে) দেওয়া হচ্ছে ৪ জুনের যাত্রার টিকিট।
রেলওয়ের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট, আর পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
শুধু ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর জন্য মোট ৩৩,৩১৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে।
অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি: ২১ মে: বিক্রি শুরু (৩১ মে’র টিকিট) ২৪ মে: ৩ জুনের টিকিট ২৫ মে (আজ): ৪ জুনের টিকিট ২৬ মে: ৫ জুনের টিকিট ২৭ মে: ৬ জুনের টিকিট
রেল কর্তৃপক্ষ জানায়, ঈদের আগে সাতদিনের যাত্রার টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম দেওয়া হচ্ছে এবং এগুলো ফেরতযোগ্য নয়। প্রতিটি ব্যবহারকারী সর্বোচ্চ চারটি টিকিট একবারে সংগ্রহ করতে পারবেন।

