সচিবালয়ে কঠোর নিরাপত্তা, বিক্ষোভ ঘিরে মোতায়েন সোয়াট-বিজিবি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীর সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের প্রধান ফটকে মোতায়েন করা হয়েছে বিশেষায়িত বাহিনী সোয়াট এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুধুমাত্র সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাই এখন ভেতরে প্রবেশের অনুমতি পাচ্ছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আগেই জানানো হয়, আজকের দিনটিতে সচিবালয়ে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

সচিবালয়ে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তারা জানান, সাংবাদিকদের প্রবেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দুপুর ১২টার দিকে।

গত সোমবার আন্দোলনের টানা তৃতীয় দিনে সচিবালয়ের ভেতরে অবস্থান নিয়ে কর্মসূচি চালান বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীরা। মঙ্গলবার পুনরায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। একইসঙ্গে দেশের বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মচারীদেরও একযোগে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

বিক্ষুব্ধ কর্মচারীরা জানিয়েছেন, সচিবালয়ে কর্মরত সব দপ্তরের প্রতিনিধিদের নিয়ে তারা ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করেছেন, যার ব্যানারে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

সর্বশেষ নিউজ