রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার তিন সহযোগীর ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রিয়াদ আহমেদ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন দাখিল করেন।
রিমান্ড চাওয়া অপর তিন আসামি হলেন—আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত এবং এমএএস শরীফ।
এর আগে মঙ্গলবার ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ গ্রেফতার হন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয় আরাফাত ও শরীফকে। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

