এক মাসের মধ্যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

এক মাসের মধ্যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৩০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর জনপ্রিয় আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’ বাংলাদেশে চালু হতে যাচ্ছে।”

তিনি জানান, আগামী এক মাসের মধ্যেই এই সেবা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। এতে করে দেশের স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনকে ব্যবহার করতে পারবেন একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট হিসেবে।

এর ফলে দৈনন্দিন কেনাকাটায় আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড বহনের প্রয়োজন অনেকাংশে কমে যাবে। এছাড়াও দ্রুত ও নিরাপদ লেনদেনের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে দেশের জন্য।

‘গুগল পে’—এর মতো একটি আন্তর্জাতিক সেবার আগমন বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ক্যাশলেস সমাজ গঠনের দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

সর্বশেষ নিউজ