১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল ঢাকাস্থ ইরান দূতাবাস

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ইসরায়েল সরকারের সাম্প্রতিক সামরিক আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস। এক আনুষ্ঠানিক বিবৃতিতে দূতাবাসটি ইসরায়েলের কর্মকাণ্ডকে “বর্বরতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ” বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর একতরফা সামরিক শক্তি ব্যবহারে অসংখ্য নিরীহ নারী ও শিশুর প্রাণহানি ঘটেছে। এমন অমানবিক আচরণ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ন্যায়বিচার এবং প্রতিক্রিয়া পাওয়ার দাবি রাখে।

ইরানি দূতাবাস আরও জানিয়েছে, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ জাতিসংঘ সনদের ২ এবং ৪ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী, যা একটি সার্বভৌম দেশের বিরুদ্ধে সরাসরি সামরিক আগ্রাসনের শামিল। এ ছাড়া জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরান আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে বলে তারা জানিয়েছে।

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা (OIC), এবং নিরপেক্ষ রাষ্ট্রসমূহকে দ্রুত ও কার্যকর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। দূতাবাস বলেছে, ইসরায়েলের এই হামলা শুধু ইরানের সার্বভৌমত্বের ওপর হুমকি নয়—এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও একটি মারাত্মক চ্যালেঞ্জ।

সবশেষে তারা উল্লেখ করে, এই আগ্রাসনের জন্য দায়ী ইসরায়েলি প্রশাসন ও তাদের নেতৃত্বকে অবশ্যই এই হামলার পরিণতি বহন করতে হবে।

সর্বশেষ নিউজ