বঙ্গোপসাগরে তিন নম্বর সংকেত: চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘন বজ্রমেঘ। এর ফলে বায়ুচাপের তারতম্যের আধিক্য দেখা দিয়েছে এবং সাগর ও উপকূলীয় এলাকায় শুরু হয়েছে দমকা থেকে ঝড়ো হাওয়া।

এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা—এই চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে আবহাওয়া অফিসের কর্মকর্তা হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ নিউজ