ইরানে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাল ওআইসি

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

ইরানের ওপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সংস্থাটি ইরানের বিরুদ্ধে চালানো সামরিক আগ্রাসনকে ‘জায়নবাদী বর্বরতা’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা প্রকাশ করেছে।

আজ মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, এক আনুষ্ঠানিক বিবৃতিতে ওআইসি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে ইরানের জনগণ ও সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছে ওআইসির সদস্য রাষ্ট্রগুলো।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই আগ্রাসনে ইরানের বেসামরিক নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। একইসঙ্গে তারা ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর ওপরও আঘাত হেনেছে, যা আন্তর্জাতিক আইন স্পষ্টভাবে নিষিদ্ধ করে।

ওআইসির পর্যবেক্ষক মিশনের পক্ষ থেকে বিবৃতির একটি অনুলিপি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে জমা দেওয়া হয়েছে। এতে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল উত্তেজনার এই পর্যায় মধ্যপ্রাচ্যে নতুন ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।

সর্বশেষ নিউজ