চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে হস্তক্ষেপ না করার জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শুক্রবার (২০ জুন) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
কাটজ বলেন, হিজবুল্লাহর মহাসচিব তার আগের নেতাদের কাছ থেকে কোনো শিক্ষা নিচ্ছেন না। তিনি ইরানি শাসকদের নির্দেশে ইসরায়েলের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন।
তিনি আরও যোগ করেন, আমি লেবাননের এই প্রক্সি গোষ্ঠীকে সতর্ক করে দিতে চাই—ইসরায়েল এখন আর ধৈর্য ধরছে না। যারা সন্ত্রাসে জড়ায়, তাদের জন্য কোনো রকম সহানুভূতি নেই।
সবশেষে কাটজের সরাসরি হুঁশিয়ারি, যদি সন্ত্রাস হয়, তবে হিজবুল্লাহ আর থাকবে না।

