ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ১৫ বছরের পরিকল্পনার ফল

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ১৫ বছরের পরিকল্পনার ফল ছিল বলে জানিয়েছেন জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন।

তিনি বলেন, ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে পরিচিত ওই অভিযানে ফরদো পারমাণবিক স্থাপনায় আঘাত হানার জন্য বিশেষ অস্ত্র প্রস্তুত করা হয়েছিল। হামলার মূল লক্ষ্য ছিল দুটি ভেন্ট শ্যাফ্ট, যেগুলো ইরানি কংক্রিট দিয়ে ঢাকার চেষ্টা করেছিল।

কেইন জানান, মোট ছয়টি বোমা নিক্ষেপ করা হয় এবং একটি বোমার ভিডিওও তিনি উপস্থাপন করেন।

শনিবার (২১ জুন) প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান ইসরায়েল, কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

উদ্ভূত পরিস্থিতি দ্রুত সামাল দিতে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির চেষ্টা শুরু করে এবং অবশেষে ২৪ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

সর্বশেষ নিউজ