১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

ইরানের কৃতজ্ঞতা প্রকাশ, বাংলাদেশের প্রতি সম্মান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও তার মিত্রদের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সরকার, জনগণ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের পক্ষ থেকে সংহতি প্রকাশ করায় আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকাস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে জানায়, ইরানি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের জনগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক কর্মীরা যেভাবে শান্তিপূর্ণ সমাবেশ, বক্তব্য ও বিবৃতির মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন, তা মানবিক সচেতনতা, ন্যায়বিচার, স্বাধীনতা ও জাতিগত মর্যাদার প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের জনগণের প্রতিরোধ কেবল জাতীয় সংকল্পের প্রতিফলন নয়, এটি আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব রক্ষার একটি দৃঢ় বার্তাও বহন করে। ইরান মনে করে, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু একটি বৈধ অধিকার নয়, বরং এটি নৈতিক ও মানবিক দায়বদ্ধতা।

ইরান দূতাবাস আরও উল্লেখ করে, সহিংসতা ও সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি অত্যন্ত জরুরি। বাংলাদেশ থেকে যে মূল্যবান সমর্থন ও সংহতি প্রকাশ পেয়েছে, তার জন্য ইরান আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

সর্বশেষ নিউজ